• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

জনসাধারণের জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট’ পাস

জনসাধারণের জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট’ পাস

Admin by Admin
মে ২২, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
জনসাধারণের জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট’ পাস
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স.) ● করোনাভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করতে ‘মুভমেন্ট পাস’ চালুর উদ্যোগ নিচ্ছে পুলিশ। এ পাস নিয়ে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বাধামুক্তভাবে চলাচল করতে পারবেন। সেবা পেতে সংশ্লিষ্টদের অনলাইনে আবেদন করতে হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, জরুরি প্রয়োজনে যাঁরা ঘর থেকে বের হচ্ছেন, তাঁদের বাধামুক্ত চলাচলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানের কাছে পাঠানো হয়েছে। তবে বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই এই সেবা চালু করা হবে।

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতিতেও জরুরি প্রয়োজনে মানুষকে অবশ্যই ঘরের বাইরে যেতে হয়। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশকে অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাওয়ার অনুমতি মিলবে। যদিও এখনো এই সেবা চালু হয়নি। তবে গত বুধবার মুভমেন্ট পাস নামে সেই আবেদন ফরম উন্মুক্ত করেছে পুলিশ সদর দপ্তর।

অনলাইনে আবেদনের জন্য (https://movementpass.police.gov.bd/) এই লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে মুঠোফোন নম্বরটি প্রবেশ করাতে হবে। এরপর মুঠোফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন করা যাবে।

কোথায় কখন কীভাবে যাবেন, তা জানিয়ে পুলিশের সংশ্লিষ্ট বিভাগে অনলাইনে আবেদন ফরম পূর্ণ করে জমা দিলে পুলিশ তাতে সায় দেবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেবেন। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহার করা যাবে। যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে।

মুভমেন্ট পাসের জন্য যে তথ্য দরকার হবে—কোন থানা এলাকা থেকে কোন থানা এলাকায় যাবেন, যে থানা এলাকায় যাবেন তা উল্লেখ করতে হবে, আবেদনকারীর নাম, লিঙ্গ, বয়স, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়, পরিচয়পত্র, ছবি। পরিচয়পত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্মনিবন্ধন বা স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করা যাবে।

মুদি মালামাল কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধ কেনা, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন, পণ্য সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসাসহ অন্যান্য কারণে বাইরে যাওয়ার আবেদন করা যাবে।

Previous Post

ঘূর্ণিঝড় আম্পানে পৌনে দুই লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

Next Post

আমপানে তছনছ পশ্চিমবঙ্গ, মৃত অন্তত ৭২

Admin

Admin

Next Post
আমপানে তছনছ পশ্চিমবঙ্গ, মৃত অন্তত ৭২

আমপানে তছনছ পশ্চিমবঙ্গ, মৃত অন্তত ৭২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 2 5 5
Users Today : 144
Views Today : 158
Total views : 182517
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In