• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের অসন্তোষ দ্রুত নিষ্পত্তি করুন—বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের অসন্তোষ দ্রুত নিষ্পত্তি করুন—বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Admin by Admin
মে ২১, ২০২০
in প্রচ্ছদ, সারাদেশ
0 0
0
বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের অসন্তোষ দ্রুত নিষ্পত্তি করুন—বিদ্যুৎ প্রতিমন্ত্রী
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিবর্তন ডেস্ক (বি. স.) ● বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অসন্তোষ দ্রুত নিষ্পত্তি করুন। তাদের জানানো উচিত ছিল যে, কেন গড় বিল দেওয়া হচ্ছে, পরবর্তীতে কীভাবে তা সমন্বয় হবে। গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক স্থাপন করে কল সেন্টারগুলো অধিকতর গ্রাহকবান্ধব করুন।’

বুধবার প্রতিমন্ত্রী তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো),  নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো ), পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) ও পাওয়ার সেলের সঙ্গে চলমান প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পর্যালোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ভার্চুয়াল এই সভায় অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে সংস্থাগুলোর আগত আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা দ্রুত গ্রহণ করা আবশ্যক। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে প্রয়োজনে বিকল্প পরিকল্পনাও নিতে হবে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী সভায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ ও সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো ব্যাঘাত দ্রুত মেরামত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অব্যাহত রাখুন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ফতুল্লায় নবনির্মিত ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্রটি উদ্বোধন করেন। ফতুল্লা, পঞ্চবটি, এনায়েতনগর, বিসিকসহ নারায়ণগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে চালু হওয়া  ২×৮০/১২০ এমভিএ ক্ষমতা সম্পন্ন এই জিআইএস উপকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

Previous Post

‘তামাক উৎপাদন ও তামাক জাতীয় পণ্য নিষিদ্ধ করা সম্ভব নয়’—শিল্পমন্ত্রী

Next Post

বাম্পার ফলনেও দাম পাচ্ছেন না রাঙ্গামাটির লিচু বাগানীরা

Admin

Admin

Next Post
বাম্পার ফলনেও দাম পাচ্ছেন না রাঙ্গামাটির লিচু বাগানীরা

বাম্পার ফলনেও দাম পাচ্ছেন না রাঙ্গামাটির লিচু বাগানীরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 9 4 5
Users Today : 16
Views Today : 16
Total views : 177658
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In