বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ১ হাজার ৬১৭ ব্যক্তি শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ১৬ জন।
আজ বুধবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৬ হাজার ৭৩৮ জন করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হলেন। আর মোট মারা গেছেন ৩৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, ময়মনসিংহ বিভাগের ৩ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১০ বছরের মধ্যে ১ জন; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন; ৪১ থেকে ৫০ বছর বয়সী ১ জন; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন; ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে সর্বমোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়েছেন।
বুলেটিনে জানানো হয়, মোট ৪৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ১৩৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২০৭টি নমুনা। এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজার ৮৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩০০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮১৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১০০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন এক হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ৪ হাজার ১১ জনকে। এখন পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ৫০২ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ২৮৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৬১ জন। বর্তমানে দেশে মোট কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৯৪১ জন।





Users Today : 36
Views Today : 38
Total views : 177680
