• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর রেজুলেশন গৃহীত

বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর রেজুলেশন গৃহীত

Admin by Admin
মে ২০, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
‘প্রাণঘাতী করোনা হয়তো কখনো চিরতরে যাবে না’—বিশ্ব স্বাস্থ্য সংস্থা
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিবর্তন ডেস্ক (বি. স.) ● কোভিড-১৯ মহামারির কারণে সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে তিন লাখেরও বেশি। এরকম প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সম্মত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো। এ বিষয় সংক্রান্ত একটি রেজুলেশন প্রায় এক মাস ধরে আলোচনার পরে ১৯ মে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকালে জেনেভায় গৃহীত হয়েছে। বাংলাদেশ, চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ প্রায় ১৩০টি দেশ ‘কোভিড-১৯ রেসপন্স’ রেজুলেশনটি কো-স্পনসর করেছে অর্থাৎ পৃথিবীর অধিকাংশ দেশ এটিকে নিজেদের বলে গ্রহণ করেছে।

এই রেজুলেশন নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত তারাও বসেছে সমঝোতার টেবিলে। রেজুলেশন গ্রহণের পরে সিরিয়া ও ইরান বক্তব্য দিয়ে এই রেজুলেশনের প্রতি সমর্থন ব্যক্ত করে এবং তাদের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানায়।

কী আছে রেজুলেশনে

এই রেজুলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বকে স্বীকার করে নিয়ে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের ভিন্ন ভিন্ন কার্যক্রমের কথা বলা আছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত জরুরি বিষয়গুলো এ রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য সুলভ মূল্যে সমতার ভিত্তিতে ওষুধ বণ্টন করার বিষয়টি জোরালোভাবে বলার পাশাপাশি ট্রিপস চুক্তি ও দোহা ডিক্লারেশনের কথা বলা হয়েছে এখানে। এর ফলে করোনার চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কার হলে এই রেজুলেশনের আওতায় বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো মেধাস্বত্ব বিষয়ে কোনও অর্থ ব্যয় না করে তা তৈরি করতে পারবে।

কোভিড-১৯ প্রতিরোধের জন্য যদি কোনও দেশ কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে অগ্রাধিকার ভিত্তিতে সেটি দূর করা হবে।

এই মহামারি ঠেকানোর জন্য দেশগুলোকে গোটা সরকারি ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থাকে কাজে লাগানোর কথা জানিয়ে মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে রেজুলেশনে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের প্রতিরোধমূলক পোশাকসহ অন্যান্য সামগ্রী প্রদান করতে হবে।

আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রতিটি দেশকে সহায়তা করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ডিজিটালভাবে কেউ যেন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রদান না করে।

করোনাভাইরাসের উৎপত্তির কারণ অনুসন্ধান বিষয়

এই রেজুলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে এই ভাইরাস কোথা থেকে উৎপত্তি হয়েছে, কীভাবে মানুষে ছড়িয়ে পড়লো, এক বা একাধিক প্রাণীর মাধ্যমে এটি ছড়িয়েছে কিনা সেটি খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে করোনাভাইরাস প্রথমে ধরা পড়ে। এই ভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে কে বা কারা দায়ী সেটি নিয়ে অনেক ‘ষড়যন্ত্র তত্ত্ব’ আছে। এমনকি যুক্তরাষ্ট্র ও চীন ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য জনসম্মুখে একে অপরকে দোষারোপ করেছে।

এই প্রেক্ষাপটে সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এ বিষয়ে একমত হয়েছেন।

এই গবেষণা কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করবে প্রাণী স্বাস্থ্য বিশ্ব সংস্থা (ওআইই) এবং বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফও)।

রেজুলেশনের ৯.৬ অপারেশনাল প্যারায় বলা আছে, এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে পশুর ভূমিকা কী সেটি খুঁজে বের করার জন্য মাঠপর্যায়ে বৈজ্ঞানিক গবেষণা করা হবে। এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে এ ধরনের সার্স বা কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এর ঝুঁকি কমানো।

এ প্যারায় কোন দেশ থেকে কীভাবে এটি ছড়িয়েছে সেটি বিবেচনায় না নিয়ে ভাইরাসের মূল উৎস খুঁজে বের করার ওপর জোর দেওয়া হয়েছে। এখানে খুঁজে বের করা হবে নির্দিষ্ট কোনও প্রাণীর মাধ্যমে এ ধরনের ভাইরাস শুধু ছড়ায় নাকি অন্য আরও প্রাণীর মাধ্যমে ছড়ায়।

রেজুলেশনের এই প্যারাটি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে এবং এখানে কোনও রাজনৈতিক বিবেচনা দেখা হয়নি।

Previous Post

নতুন সরকারি কলেজের নন-এমপিও শিক্ষক ও কর্মচারীর বেতন দেওয়ার নির্দেশ

Next Post

১০ নম্বর মহাবিপদ সংকেত

Admin

Admin

Next Post
১০ নম্বর মহাবিপদ সংকেত

১০ নম্বর মহাবিপদ সংকেত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 9 6 8
Users Today : 39
Views Today : 41
Total views : 177683
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In