• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

করোনা চিকিৎসায় ঢাকা মেডিক্যাল কলেজে প্লাজমা সংগ্রহ শুরু হচ্ছে আজ

করোনা চিকিৎসায় ঢাকা মেডিক্যাল কলেজে প্লাজমা সংগ্রহ শুরু হচ্ছে আজ

Admin by Admin
মে ১৬, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
করোনা ঠেকাতে প্লাজমার পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে দেশে
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ইয়েমেনে হুথিদের হামলায় প্রাণহানি ৭৩

ইতহাস-ঐতিহ্য ● সাঁওতালদের দাশাই নাচের ইতিহাস ও ঐতিহ্য ○ মিথুশিলাক মুরমু

মতামত ● আদিবাসী জরিপে শুধু সংখ্যা নয়, উঠে আসুক অস্তিত্ব, পরিচয় ও অধিকারের প্রশ্ন ■মিথুশিলাক মুরমু

বিবর্তন ডেস্ক (বি. স.) ● করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপির জন্য আজ শনিবার থেকে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতালে শুরু হচ্ছে প্লাজমা সংগ্রহ। ঢামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আমহেদ খান বলেন, ‘আপতত এখানে ভর্তি থাকা রোগীদেরকেই এ থেরাপি দেওয়া হবে। পরে কুর্মিটোলা বা কুয়েত মৈত্রী হাসপাতাল আগ্রহী হলে সেখানেও এ থেরাপি দেওয়া হবে।’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্লাজমা থেরাপির মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা জনিয়েছেন, রক্তের তরল হলুদাভ অংশকে প্লাজমা বা রক্তরস বলা হয়। রক্তের মধ্যে তিন ধরনের কণিকা ছাড়া বাকি অংশই রক্তরস। মেরুদণ্ডী প্রাণীর শরীরের রক্তের প্রায় ৫৫ শতাংশই রক্তরস।
ঢামেক হাসপাতালে প্লাজমা থেরাপির শুরু হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. দিলদার হোসেন বাদল এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. পিয়াসের প্লাজমা দেওয়ার মাধ্যমে। তারা দু’জনই করোনা জয়ী। আর্থিকভাবে সহযোগিতা করছেন ডা. তানভীর ইসলাম।
অধ্যাপক মহিউদ্দিন বলেন, ‘যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাই প্লাজমা দেওয়ার বিষয়ে খুব একটা সাড়া পাচ্ছি না। এজন্য সুস্থ হওয়াদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন প্লাজমা দিতে এগিয়ে আসেন।’
চিকিৎসকরা জানান, প্লাজমা থেরাপিতে শতভাগ সাফল্য আসবে বা মৃত্যুরোধ করা না যাবে না। তবে যেহেতু কোভিড-১৯ এর কোনও চিকিৎসা এখনও নেই আর প্লাজমা থেরাপির কোনো ক্ষতি নেই তাই পরীক্ষামূলক এটা দিতে সমস্যা নেই।
চিকিৎসকরা বলছেন, কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা এ ভাইরাস মোকাবিলা করে টিকে থাকতে অ্যান্টিবডি তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির প্লাজমায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। ওই অ্যান্টিবডিই অসুস্থদের সারিয়ে তোলার জন্য ব্যবহার হবে। এটা একেবারেই রক্তদানের প্রক্রিয়ার মতো একটি প্রক্রিয়া, কেবল এখানে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হতে হবে এটুকুই পার্থক্য। করোনা থেকে সুস্থ হওয়ার ১৪ দিন একজন ব্যক্তি প্লাজমা দিতে পারেন।
অধ্যাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘হাসপাতালে ভর্তির পরপরই যেসব রোগীদের শ্বাসকষ্ট শুরু হবে তাদেরকে যদি সঙ্গে সঙ্গে একব্যাগ বা ২০০ মিলিলিটার প্লাজমা দেওয়া যায় তাহলে তার অবস্থা খারাপের দিকে না গিয়ে ফল ভালো আসে। কারণ প্লাজমা শরীরের রক্তের মধ্যে যে ভাইরাস থাকে তাকে অকেজো করে দেয়। অ্যান্ডিবডি তৈরি করে ভাইরাসের বিপক্ষে।’
তিনি আরও বলেন, ‘দাতার রক্তে অ্যান্টিবডির পরিমাণ জানতে যে টেস্টের প্রয়োজন হয় তার প্রতিটি কিটের দাম দেড় লাখ টাকা। এ ধরনের চারটি কিট প্রথমে তারা আনছেন। আর একটি কিটে ৯৬টি পরীক্ষা করা যাবে।’

গত মাসে যুক্তরাষ্ট্রের এফডিএ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) একে অনুমোদন দেওয়ার পর অধ্যাপক ডা. মহিউদ্দিন এ উদ্যোগ নেন। স্বাস্থ্য অধিদফতরকে জানানো হলে ১২ এপ্রিল এ নিয়ে বৈঠক হয়। ১৮ এপ্রিল তাকে প্রধান করে চার সদস্যের টেকনিক্যাল সাব কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদফতর। বাকি তিন সদস্য হলেন ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবির এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাজহারুল হক তপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি।
১৯১৮ সালে স্প্যানিস ইনফ্লুয়েঞ্জাতে ব্যবহার করা হয়েছিল প্লাজমা থেরাপি। এর থেকে সার্স, মার্স এবং ইবোলাতেও এর ব্যবহার হয় বলে জানান অধ্যাপক মহিউদ্দিন খান। চীনের উহানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা পাঁচ রোগীকে প্লাজমা থেরাপি দেওয়ার পর তারা সুস্থ হয়েছেন। পরে তারা ভেন্টিলেশনে থাকা তিনসহ ১০ জন রোগীকে প্লাজমা থেরাপি দেয় এবং তারা সুস্থ হয়ে ওঠেন। এ নিয়ে বড় কোনও গবেষণা হয়নি বলে ইউএস এফডিএ একে ইমার্জেন্সি ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ হিসেবে অনুমোদন দিয়েছে। অর্থাৎ গবেষণামূলকভাবে প্রয়োগ করে দেখা হবে এতে করে কতখানি কাঙ্ক্ষিত ফলাফল আসে।
এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক জানান, গত ২৭ এপ্রিল থেকে এ ইন্সটিটিউটে প্লাজমা থেরাপির কাজ শুরু হয়েছে। প্লাজমা ব্যাংক হিসেবে প্লাজমা ‘স্টোর’ করে রাখা হচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতাল চাইলেই তারা ব্যাংক থেকে প্লাজমা দিতে প্রস্তুত হচ্ছে। এ ইন্সটিটিউটে এখন পর্যন্ত দু’জন প্লাজমা দিয়েছেন এবং আগামী দুই একদিনের মধ্যেই আরও দুজন প্লাজমা দেবেন। কোভিড থেকে সুস্থ হওয়ার পর শারীরিক, মানসিক এবং সামাজিক ধকলের মধ্যে দিয়ে যাচ্ছেন রোগীরা। তাই অনেকেই এ বিষয়ে আগ্রহী হচ্ছেন না। একজন সুস্থ হওয়া মানুষ ৪০০-৬০০ মিলিলিটার পর্যন্ত প্লাজমা নেওয়া যায়। একজন রোগীর সাধারণত ২০০ মিলিলিটারের মতো প্লাজমা দরকার হয়। সে হিসেবে আমাদের কাছে থাকা দু’জনের প্লাজমা দিয়ে পাঁচজনকে এটা দেওয়া যাবে।
তিনি বলেন, ‘যারা সুস্থ হচ্ছেন তারা যদি ২০-৩০ মিনিট সময় দিতে পারেন তাহলে তার রক্তে আরও তিনজন জীবন লাভ করতে পারেন। তাই যদি সবাই মিলে প্লাজমা ব্যাংককে সমৃদ্ধ করার চেষ্টা করি তাহলে হয়তো বা অনেকের চলে যাওয়া (মারা যাওয়া) কমাতে পারব। ভারতে ৩৮টি প্রতিষ্ঠানে প্লাজমার কাজ চলছে। আরও ৮৩টি ইন্সটিউটে হয়ত আগামী সপ্তাহে এর অনুমোদন পাবে। আবার যুক্তরাষ্ট্রে গত ১১ মে পর্যন্ত আট হাজার ৭০০জনকে প্লাজমা প্রয়োগ করেছে।’

Previous Post

আর্থিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি বিতরণ কোম্পানিগুলো

Next Post

কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির লকডাউন

Admin

Admin

Next Post
রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনা শনাক্ত

কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির লকডাউন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 5 1 1 2
Users Today : 35
Views Today : 36
Total views : 188431
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In