বিবর্তন ডেস্ক (বি. স.) ● সারাদেশে ১০ মে পর্যন্ত ১৫৯৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৭ জন, সুস্থ হয়েছেন ১৪৭ জন। এছাড়া কোয়ারেন্টিনে আছেন প্রায় তিন হাজার পুলিশ সদস্য।
পুলিশ সদর দফতর সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সারাদেশের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আক্রান্তের সংখ্যা ৭৪৫। সারাদেশে কোয়ারেন্টিনে আছে ২৮৭০ জন এবং আইসোলেশনে আছেন ১০৮৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থ হয়ে বাড়ি ফেরার বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, আজকে ছাড়পত্র পাওয়া ৭২ জনসহ মোট ১৪৭ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। শিগগিরই তারা কাজে যোগদান করতে পারবেন।
তিনি বলেন, দেশের জনগণের সেবা করতে গিয়ে পুলিশ সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাসহ যাবতীয় সহযোগিতার জন্য আমরা বদ্ধপরিকর।





Users Today : 111
Views Today : 121
Total views : 182270
