বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মোট শনাক্ত হলেন ১৩ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ৪১৪ জন।
আজ শনিবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী আট জনের সবাই পুরুষ। এর মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ২৪৭টি। আগের সংগৃহীত নমুনাসহ মোট ৫ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট এক লাখ ১৬ হাজার ৯১৯টি।





Users Today : 107
Views Today : 116
Total views : 182475
