বিবর্তন ডেস্ক (বি. স.) ● দুই দফায় টিসিবির ছয় হাজার লিটার তেল উত্তোলন করেছেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলাম। এই তেল কালোবাজারি করে বিভিন্ন দোকানে বিক্রির অভিযোগে তাকে আটক করেছে র্যাব-২।
শুক্রবার তাকে আটক করা হয়। এসময় ১২০ লিটার তেল উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা আইনুলকে আটক করেছি। তিনি দুই দফায় ছয় হাজার লিটার তেল উত্তোলন করেছিলেন। সেগুলো কালোবাজারি করে বিভিন্ন দোকানে বিক্রি করেছেন। আমরা ১২০ লিটার তেল উদ্ধার করেছি। বাকিগুলো উদ্ধারের চেষ্টা করছি।





Users Today : 7
Views Today : 9
Total views : 185245
