বিবর্তন ডেস্ক (বি. স.) ● ঢাকায় প্রবেশ করতে হলে পোশাক শ্রমিককে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। ২ মে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো শ্রমিককে কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় তাদের ঢাকার প্রবেশপথের ঘাট ও স্থানগুলোয় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঢাকার বাইরে অথবা দূর দূরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আগমনে মালিক কর্তৃপক্ষ দ্বারা নিরুৎসাহিত করা হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ঢাকা ও এর আশপাশের পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। লকডাউন উপেক্ষা করে হাজার হাজার শ্রমিক হেঁটে, অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে চলে এসেছেন।





Users Today : 16
Views Today : 16
Total views : 182567
