বিবর্তন ডেস্ক ● হাওরের প্রায় ৬২ শতাংশ জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ এবং এখনও পাকেনি ২৪ শতাংশ বোরো ধান। কৃষি সম্প্রসারণ অধিদফতর এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়কে।
আজ ২৮ এপ্রিল মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কৃষক ও শ্রমিকদের উৎসাহ ও সহমর্মিতা-সহানুভূতি জানাতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আগামীকাল বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে যাচ্ছেন।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুসারে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এই সাতটি জেলায় এবছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে ২৭ এপ্রিল পর্যন্ত কাটা হয়েছে ২.৭৪ লাখ হেক্টর জমির ধান, যা শতকরা ৬২ ভাগ। সিলেটে ৬৫ শতাংশ, মৌলভীবাজারে ৭২ শতাংশ, হবিগঞ্জে ৫৫ শতাংশ, সুনামগঞ্জে ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৭৪ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ শতাংশ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।





Users Today : 1
Views Today : 1
Total views : 182721
