বিবর্তন ডেস্ক ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৪০ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৩০৯ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন চার হাজার ৯৯৮ জন। গত একদিনে যে ৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচ জন নারী এবং চার জন পুরুষ।
আজ
শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য
অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে
এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
বুলেটিনে অধ্যাপক নাসিমা
সুলতানা বলেন, গত একদিনে মৃত্যুবরণকারী ৯ জনের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় সাত জনের
বয়স ৭০ বছরের ঊর্ধ্বে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে একজন রয়েছেন।
এই ৯ জনের মধ্যে ঢাকা শহরের তিন জন এবং ঢাকার বাইরের ছয় জন। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের
দুই জন, টাঙ্গাইলের একজন, মাদারীপুরে একজন, ময়মনসিংহের একজন এবং জয়পুরহাটে দুই জন রয়েছেন।





Users Today : 157
Views Today : 171
Total views : 182530
