• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ভারতে ৮০ শতাংশ শনাক্তের কোনো করোনা উপসর্গ নেই

ভারতে ৮০ শতাংশ শনাক্তের কোনো করোনা উপসর্গ নেই

Admin by Admin
এপ্রিল ২১, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
ভারতে ৮০ শতাংশ শনাক্তের কোনো করোনা উপসর্গ নেই
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিবর্তন ডেস্ক রিপোর্ট ● করোনা প্রতিরোধে একটি তথ্য ভারতকে অসহায় ও চিন্তিত করে তুলেছে। আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনরা সাধারণ কোনো উপসর্গই দেখা যাচ্ছে না। এই তথ্য বিচলিত করে তুলেছে ভারতের বিজ্ঞানীদেরও। দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা সংগঠন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) বিজ্ঞানী রামন আর গঙ্গাখেড়কর এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। খবর এনডিটিভি।

তিনি বলেছেন, দেশে ৮০ শতাংশ আক্রান্তের শরীরেই হাঁচি, কাশি, সর্দি-জ্বর, গলাব্যথার মতো কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। এই প্রবণতাকে ইংরেজিতে বলা হয় ‘এসিম্পটোমেটিক’ বা উপসর্গহীন, যেখানে রোগের কোনো লক্ষণ পাওয়া যায় না। তিনি বলেন, এই রোগীদের শনাক্ত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এঁদের খুঁজে বের করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

ভারতের মতো জনবহুল দেশে এই অবস্থা যথেষ্ট উদ্বেগের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত রোববার জানান, রাজধানী-রাজ্যে সম্প্রতি ৭৩৬ জনের লালা পরীক্ষা হয়। তাঁদের মধ্যে ১৮৬ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। এঁদের কারও মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। কেউ টেরও পাননি। বিজ্ঞানী রামন গঙ্গাখেড়কর বলেন, ওই সংক্রামিত ব্যক্তিরা যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদের জনে জনে পরীক্ষা করা ছাড়া গতি নেই।

এই দুশ্চিন্তা ও উদ্বেগ সত্ত্বেও বিজ্ঞানী গঙ্গাখেড়কর আশাবাদী। এনডিটিভিকে তিনি বলেছেন, মে মাসের প্রথম সপ্তাহে সংক্রমণ সবচেয়ে বেশি হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে অবস্থা ধীরে ধীরে বদলাবে। ওই সময়ের মধ্যে কোনো একটা উপায়ের খোঁজ পাওয়া যাবে বলে তাঁর ধারণা।

সোমবার থেকে দেশের বিভিন্ন অংশে প্রধানত গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চারের জন্য নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। কাকতালীয়ভাবে যেদিন থেকে ওই শিথিলতা, সেদিনই দেশে সবচেয়ে বেশি মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হন দেড় হাজারেরও বেশি। কিন্তু এরই মধ্যে সরকারিভাবে দাবি জানানো হয়, লকডাউনের সুফলও মিলতে শুরু করেছে। দেশে আক্রান্তের সংখ্যা এখন দ্বিগুণ হচ্ছে ৭ দশমিক ৫ দিনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা লাভ আগরওয়াল সোমবার বলেন, গত এক সপ্তাহের সমীক্ষায় দেখা যাচ্ছে, আগে যেখানে ৩ দশমিক ৪ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, তা দাঁড়িয়েছে ৭ দশমিক ৫ দিনে।

দেশের যে সব অঞ্চলে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে এবং সে সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে, তার বাইরে অতিরিক্ত কোনো ব্যবস্থা কোনো রাজ্য নিতে পারবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার স্পষ্টভাবে এ কথা রাজ্য সরকারদের জানিয়ে দিয়েছে। এই নির্দেশিকার কারণ কেরালা সরকার। করোনার মোকাবিলায় সফল এই রাজ্য নিজেদের উদ্যোগে জনজীবন স্বাভাবিক করতে কিছু সিদ্ধান্ত নেয়। যেমন খাবার হোটেল, বইয়ের দোকান, সেলুন প্রভৃতি খোলা যাবে। কোনো কোনো এলাকায় জোড়-বেজোড় গাড়ি চলাচলের অনুমতিও দেওয়ার কথা ভাবা হয়।

কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের লেখা চিঠিতে বলা হয়েছে, এমন কিছু করা যাবে না। কোনো রাজ্য কড়াকড়ি বেশি করতে পারে। কিন্তু কেউই বেশি শিথিলতা দেখাতে পারবে না। তাতে হিতে বিপরীত হয়ে যাবে। তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ওই রাজ্যে লকডাউনের মেয়াদ ৭ মে পর্যন্ত চলবে। সর্বভারতীয় মেয়াদ এখনো পর্যন্ত ৩ মে।

Previous Post

দেশের যেসকল জেলায় করোনা রোগীর সংখ্যা শতক ছাড়িয়েছে

Next Post

জুন আলমেইডা—করোনাভাইরাস আবিষ্কার করেছিলেন যিনি

Admin

Admin

Next Post
জুন আলমেইডা—করোনাভাইরাস আবিষ্কার করেছিলেন যিনি

জুন আলমেইডা—করোনাভাইরাস আবিষ্কার করেছিলেন যিনি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 9 8 6
Users Today : 57
Views Today : 60
Total views : 177702
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In