ঝিনাইদহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র্যাব-৬। আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের ১শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম।
চাল, ডাল, আলু, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অভাবে থাকা পরিবারগুলোর সদস্যরা।





Users Today : 53
Views Today : 56
Total views : 177698
