বিবর্তন ডেস্ক ● দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছে। মারা গেছে ৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২১। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৪। এ সময় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৪০ জনের।
গতকাল শনিবার আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৫৮, মৃত্যু হয় ৩ জনের। আজ ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।
আজ রোববার দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এই সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।
বুলেটিনে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তাদের দুই জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, ৬০ বছর বয়সের মধ্যে একজন এবং ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে একজন রয়েছেন। এর মধ্যে দুজন ঢাকায় মারা গিয়েছেন। ঢাকার বাইরে মারা গেছেন দুই জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে সর্বমোট ৩৯ জন। এদের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। সুস্থ হয়েছেন এক চিকিৎসকও। এই চিকিৎসক একজন রোগীকে সেবা দেওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন।





Users Today : 105
Views Today : 115
Total views : 182264
