বিবর্তন ডেস্ক ::
রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী জামে মসজিদের এক খাদেম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খাদেম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর পুলিশ মসজিদটি লকডাউন করে দিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রৌশনুল হক জানান, রায়েরবাজার বুদ্ধিজীবী জামে মসজিদের এক খাদেম করোনাভাইরাসে আক্রান্ত, বৃহস্পতিবার এই খবর পাওয়ার পর মসজিদটির ইমামসহ সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মসজিদের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই এলাকা লকডাউন করে ফেলা হয়েছে।





Users Today : 7
Views Today : 9
Total views : 175513
