• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সন্তানের জন্য পিতার প্রেম পত্র

Admin by Admin
এপ্রিল ৯, ২০২০
in ধর্ম-দর্শন
0 0
0
সন্তানের জন্য  পিতার  প্রেম পত্র
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার


সংকোলন: জেমস্ আব্দুর রহিম রানা।
 (পবিত্র বাইবেলের আদি পুস্তক হতে প্রকাশিত বাক্য পর্যন্ত একটি পিতৃ হৃদয়ের কান্না)।
 আমার প্রিয় সন্তান, তুমি হয়তো আমাকে জান না, কিন্তু আমি তোমার সম্পর্কে সমস্ত কিছুই জানি (গীত ১৩৯:১)। যখন তুমি বস এবং যখন তুমি উঠ, তখনও আমি তোমাকে জানি (গীত ১৩৯:২)। আমি তোমার সমস্ত পথ জানি (গীত ১৩৯:৩)। এমনকি তোমার মাথার সমস্ত চুল গুলির সংখ্যাও আমি জানি (মথি ১০:২৯-৩১)। কারন তুমি আমারই প্রতিমূর্তিতে তৈরি (আদি ১:২৭)। আমাতেই তোমার জীবন, গতি ও সত্ত্বা (প্রেরিত ১৭:২৮)। কারন তুমি আমারই বংশধর (প্রেরিত ১৭:২৮)। মাতৃগর্ভে গঠিত হবার পূর্ব থেকে আমি তোমাকে জানি (যিরমিয় ১:৪-৫)। সৃষ্টির পরিকল্পনার সময় আমি তোমাকে মনোনীত করেছি (ইফিষীয় ১:১১-১২)। তুমি ভুলবশত এই জগতে আসনি (গীত ১৩৯:১৫-১৬)। তোমার সমস্ত দিন সমূহের কথা আমার বইয়ে লেখা আছে (গীত ১৩৯:১৫-১৬)। আমিই তোমার জন্মের সময় নিরূপিত করেছি এবং নিরূপিত করেছি তোমার আবাস্থল (প্রেরিত ১৭:২৬)। তুমি ভয়াবহ ও আশ্চর্যরূপে নির্মিত (গীত ১৩৯:১৪)। আমি তোমাকে মাতৃগর্ভে বুনেছি (গীত ১৩৯:১৩) এবং তোমার জন্মের দিনে তোমাকে বের করে এনেছি (গীত ৭১:৬)। যারা আমাকে জানে না তারা আমার সম্পর্কে  ভুল কথা বলে (যোহন ৮:৪১-৪৪)। আমি গম্ভীর প্রকৃতির বা রাগান্বিত নই, বরং ভালবাসার সম্পূর্ণ প্রকাশ (১যোহন ৪:১৬) এবং আমার এই ভালবাসা আমি তোমাকে দেখাতে চাই (১যোহন ৩:১)। কারন তুমি আমার সন্তান এবং আমি তোমার পিতা (১যোহন ৩:১)। তোমার জাগতিক পিতার চেয়েও আমি তোমাকে আরো অধিক পরিমানে যুগিয়ে দিতে সক্ষম (মথি ৭:১১)। কারন আমি তোমার নিখুঁত পিতা (মথি ৫:৪৮)। প্রত্যেকটি মংগলজনক উপহার আমার কাছ থেকেই আসে (যাকোব ১:১৭)। কারন আমিই তোমার যোগানদাতা এবং আমি তোমার সমস্ত প্রয়োজন জানি (মথি ৬:৩১)। তোমার ভবিষ্যৎ এর জন্য যে সংকল্প তা আশাসিদ্ধি দেবার সংকল্প (যিরমিয় ২৯:১১)। কারন আমি তোমাকে অনন্ত প্রেমে প্রেম করিয়াছি (যিরমিয় ৩১:৩)। তোমার জন্য আমার সংকল্প সমূহ সাগরের পাড়ের অসংখ্য বালু কণার চেয়েও বহু সংখ্যক (গীত ১৩৯: ১৭-১৮) এবং আমি তোমার বিষয়ে আনন্দগান দ্বারা উল্লাস করব (সফনিয় ৩:১৭)। আমি তোমার জন্য মংগল জনক কোন কিছু করা থেকে বিরত থাকব না (যিরমিয় ৩২:৪০)। কারন তুমি আমার নিজস্ব অধিকার (যাত্রা ১৯:৫)। আমি তোমাকে সর্বান্তঃকরণে ও সমস্ত প্রাণে প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষন করি (যিরমিয় ৩২:৪১) এবং আমি তোমাকে মহৎ ও আশ্চর্যজনক বিষয় দেখাব (যিরমিয় ৩৩:৩)। যদি তুমি সর্বান্তঃকরণে আমাকে অন্বেষণ কর, আমাকে পাবে (দ্বিতীয় বিবরন ৪:২৯)। আমাতে আনন্দ কর এবং আমিই তোমার হৃদয়ের ইচ্ছা সমূহ পূর্ণ করব (গীত ৩৭:৪)। কারন আমিই তোমার অন্তরে ইচ্ছা সমূহ দান করেছি (ফিলিপীয় ২:১৩)। তোমার চিন্তার চেয়েও অধিক পরিমানে আমি তোমার জন্য করতে সক্ষম (ইফিষিয় ৩:২০)। কারন আমিই তোমার মহান উৎসাহদাতা (২য় থিষলঃ ২:১৬-১৭)। আমিই তোমার পিতা, তোমার সমস্ত দূর্যোগের সময় সান্ত্বনা দান করে থাকি (২য় করিন্থিয় ১:৩-৪)। যখন তোমার হৃদয় ভগ্নচূর্ন হয়, তখন আমি তোমার খুব কাছেই থাকি (গীত ৩৪:১৮)। যেভাবে একজন মেষপালক তার মেষশাবককে বহন করে, ঠিক তেমনি আমিও তোমাকে আমার হৃদয়ের খুব কাছে ধরে রাখি এবং বহন করি (যিশাইয় ৪০:১১)। একদিন আমি তোমার চোখের সমস্ত জল মুছে দেব ( প্রকাশিত বাক্য ২১:৩-৪) এবং এই জগতে তুমি যে দুঃখ কষ্ট ভোগ করছ সেগুলি তুলে নেব (প্রকাশিত বাক্য ২১:৪)। আমিই তোমার পিতা, এবং আমি তোমাকে ভালবাসি যেরুপ আমার পুত্র যীশুকে ভালবাসি ঠিক সেইরুপ (যোহন ১৭:২৩)। কারন যীশুর মধ্য দিয়েই আমার ভালবাসা তোমার কাছে প্রকাশিত হয়েছে (যোহন ১৭:২৬)। সে আমার সত্বার সঠিক উপস্থাপনকারী (ইব্রীয় ১:৩) এবং সে এই কথা ঘোষনা করতে এসেছে যে, আমি তোমার স্বপক্ষে, বিপক্ষে নই (রোমীয় ৮:৩১) এবং সে এই কথা বলতে এসেছে যে আমি তোমার দোষ বা পাপ ধরতে আসিনি (২য় করিন্থিয় ৫ :১৮-১৯)। যীশু জীবন দিয়েছে যেন তুমি এবং আমি পুনরায় মিলিত হতে পারি (২য় করিন্থীয় ৫:১৮-১৯)। তাঁর মৃত্যু, তোমার প্রতি আমার চূড়ান্ত ও সর্বোচ্চ ভালবাসার বহিঃপ্রকাশ (১যোহন ৪:১০)। আমি ভালবেসে সমস্ত কিছুই প্রদান করেছি যেন তোমার ভালবাসা অর্জন করতে পারি (রোমীয় ৮:৩২)। যদি তুমি উপহাররুপে প্রদত্ত আমার পুত্র যীশুকে গ্রহন করে থাক তবে তুমি আমাকেই গ্রহন করে থাক (১ম যোহন ২:২৩) এবং কোন কিছুই আমার ভালবাসা থেকে তোমাকে পৃথক করতে পারবেনা (রোমীয় ৮:৩৮-৩৯)। ঘরে ফিরে আস এবং আমি তোমার জন্য একটি বিরাট আনন্দ উৎসবের আয়োজন করব, যা স্বর্গে কখনো হয় নি (লূক ১৫:৭)। আমি সর্বদা পিতা হিসেবে রয়েছি এবং সর্বদা পিতা হিসেবেই থাকব (ইফিষীয় ৩: ১৪-১৫)। আমার প্রশ্ন হল……. তুমি কি আমার সন্তান হতে চাও? (যোহন ১:১২-১৩)। আমি তোমার জন্য অপেক্ষা করছি… (লূক ১৫:১১-৩২)!!! ভালবাসা সহ তোমারই পিতা সর্বশক্তিমান ঈশ্বর

Previous Post

বৃটেনে করোনা আক্রান্তে ২৪ ঘন্টায় মৃত্যু ৮৮৭ জনের

Next Post

দেয়াল টপকে পালিয়েছেন করোনা আক্রান্ত রোগীর ভাই

Admin

Admin

Next Post
করোনাভাইরাস নিয়ে যতসব ষড়যন্ত্র তত্ত্ব

দেয়াল টপকে পালিয়েছেন করোনা আক্রান্ত রোগীর ভাই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 8 5
Users Today : 18
Views Today : 18
Total views : 180717
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In