বিবর্তন ডেস্ক ::
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলিম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন । মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন । মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরান তেলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন।
এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদে না যেয়ে ঘরে ইবাদত করার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অন্যান্য বছর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও জিকির-আসগারসহ অন্যান্য কর্মসূচি আয়োজন করলেও এবার এ ধরনের কর্মসূচি নেই। মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার।





Users Today : 212
Views Today : 258
Total views : 182106
