বিবর্তন ডেস্ক :
জাপানে করোনাভাইরাস মোকাবিলায় এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শিনজো আবে রাজধানী টোকিওসহ আরও ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, জাপানে এখন পর্যন্ত করেনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯০৬। এর মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫৯২ জন। যুক্তরাষ্ট্র বা ইতালির মতো দেশগুলোর তুলনায় জাপানে করোনার প্রাদুর্ভাব তুলনামূলক কম। তবে আকস্মিকভাবে যেন এটি মহামারী আকারে ছড়িয়ে না পড়ে, তার সতর্কতা হিসেবেই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।





Users Today : 38
Views Today : 41
Total views : 185484
