জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩/৪ দিন আগে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে মাঠে নামেন মোকাব্বির খান। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর পরিবার ও স্থানীয় বিএনপির আনুকূল্যে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন তিনি। এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা বিএনপি থেকে মনোনয়ন ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সমর্থন পেয়ে ধানের শীষ প্রতীকে মাঠে নেমে প্রচারণা শুরু করলেও উচ্চ আদালতের রায়ে তার প্রার্থিতা স্থগিত হয়ে যায়। তার পরিবর্তে সিলেট-২ আসনে মোকাব্বির খান বিপুল ভোটে জয়লাভ করেন। পরে ঐক্যফ্রন্টের আহবায়ক, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নির্বাচন বর্জন করে পুনর্নিবাচনের দাবি জানান। এ করণেই শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেয়া দেয় মোকাব্বির খানের।
আসনের অনেকেই জানান, মোকাব্বির খানের শপথ নিয়ে অনিশ্চয়তা তৈরী হওয়ায় বিশ্বনাথ ও ওসমানীনগরের চলমান উন্নয়নের ধারাবাহিকতাও অনিশ্চয়তায় পড়েছে। আশা করি, তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে আমাদের পস্তাতে হয়।
সিলেট-২ আসনের বিএনপি ঘরানার অনেকে বলেন, বিপুল ভোটে বিজয়ী মোকাব্বির খানের শপথ নিয়ে সংসদে যাওয়া উচিত। অনেক ভোটারের সাথে কথা হলে তারা জনরায়ের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত মোকাব্বির খান শপথ নিয়ে সংসদে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে কথা হলে সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান সংসদে যাবার সিদ্ধান্ত ইতিবাচক উল্লেখ করে টেলিফোনে ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, জনগণ আমার পক্ষে রায় দিয়েছেন সংসদে গিয়ে তাদের হয়ে কথা বলার জন্যে। এখন যদি সেটা না হয়, তাহলে এ আসনের বিশাল জনগোষ্ঠির কাছে কি জবাব দেয়ার আছে? জনগণের কাছে আমি দায়বদ্ধ। ঐক্যফ্রন্টের নয়, গণফোরামের সিদ্ধান্তেই পরবর্তী করণীয় ঠিক করা হবে।




Users Today : 78
Views Today : 92
Total views : 174645
