• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ফুটবল বিশ্বকাপের মূলপর্বে ক্রোয়েশিয়া

ফুটবল বিশ্বকাপের মূলপর্বে ক্রোয়েশিয়া

Admin by Admin
নভেম্বর ১৫, ২০২৫
in খবর, প্রচ্ছদ
0 0
0
ফুটবল বিশ্বকাপের মূলপর্বে ক্রোয়েশিয়া
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক ● উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। শুক্রবার নিজেদের মাঠে ফারো দ্বীপপুঞ্জকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। এদিকে নেদারল্যান্ডসও প্রায় নিশ্চিত করে ফেলেছে মূল পর্বে খেলা।
লুক্সেমবার্গে দুর্দান্ত খেলে জার্মানির আশা এখনো টিকে আছে—সোমবার স্লোভাকিয়ার বিপক্ষে ঘরের মাঠের শেষ ম্যাচে ফলাফলের ওপরই নির্ভর করবে তাদের ভাগ্য। নিক ভোল্টেমাডের জোড়া গোল তাদেরকে ২-০ ব্যবধানে জয় এনে দেয়।
রাতটিতে আন্ডারডগ দলগুলো ত্রাস ছড়ালেও শেষ পর্যন্ত কেউ কোনো অঘটন ঘটাতে পারেনি।

RelatedPosts

বিশেষ নিবন্ধ ▌ ক্রুশ থেকে শূন্য সমাধি: আমাদের জীবন্ত আশা ▄ জন দাস

বিশেষ নিবন্ধ ● পুণ্য বৃহস্পতিবার ○ পাস্টর কিশোর তালুকদার

বিশেষ নিবন্ধ ● মৃত্যুজয়ী যীশু ▄ নাহিদ বাবু

ক্রোয়েশিয়া—ফারো দ্বীপপুঞ্জ
গ্রুপ ‘এল’-এর ম্যাচে রিয়েকায় ফারো দ্বীপপুঞ্জ তিন ম্যাচের জয়ের ধারায় ছিল, ক্ষীণ হলেও তাদের কোয়ালিফাই করার আশা ছিল। এ অবস্থায় তারা ২০১৮ বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে অসাধারণ সাহস দেখিয়ে প্রথমে লিড নিয়ে ফেলে। বিশ্বকাপ নিশ্চিত করতে কেবল ড্র হলেই চলত ক্রোয়েশিয়ার।
মিডফিল্ডার গেজা ডেভিড টুরি অর্ধলাইন থেকে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে এগিয়ে বক্সের বাইরে থেকে শট নেন। তাতে বড় ধরনের ডিফ্লেকশন লাগে এবং ১৬তম মিনিটে বল জালে জড়ায়, কোনো উপায় ছিল না দোমিনিক লিভাকোভিচেরতবে লিড টিকল মাত্র সাত মিনিট। ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার যশকো ভারদিওল ফারোদের দোদুল্যমান রক্ষণভাগের সুযোগ নিয়ে দারুণ শটে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের বারো মিনিটে পেতার মুসা কাছের পোস্টে শট নিয়ে দলকে এগিয়ে দেন।
ফারো দ্বীপপুঞ্জের ‘সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে খেলার’ আশা ম্লান হয়ে যাওয়ার পর ২০ মিনিট বাকি থাকতে নিকোলা ভ্লাসিচ দুর্দান্ত ভলিতে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন।

নেদারল্যান্ডস—পোল্যান্ড
মেমফিস ডিপাইয়ের জাতীয় দলের হয়ে রেকর্ড বাড়ানো ৫৫তম গোল নেদারল্যান্ডস পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যাচ। এতে বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা।
বিরতির দুই মিনিট আগে রবার্ট লেভানডফস্কির থ্রু বল থেকে জাকুব কামিনস্কি গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন, পোলিশরা গ্রুপ ‘জি’-তে শীর্ষে ওঠার আশা পায়।।
কিন্তু বিরতির পর পরই ডিপাই গোল করলে তাদের আশা মিইয়ে যায়।তিন পয়েন্টের লিড এবং ১৩ গোলের বিশাল গোল-গড় এখন নেদারল্যান্ডসকে সোমবার লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচটিকে প্রায় আনুষ্ঠানিকতায় পরিণত করেছে।

লুক্সেমবার্গ—জার্মানি
গ্রুপ ‘এ’-তে লুক্সেমবার্গ প্রথমার্ধে জার্মানিকে কয়েক দফা ভড়কে দিলেও দ্বিতীয়ার্ধে নিউক্যাসল ফরোয়ার্ড ভোল্টেমাডের জোড়া গোল জার্মানিকে শীর্ষে রেখেছে। সোমবার স্লোভাকিয়ার বিপক্ষে ঘরে শুধু একটি ড্র-ই তাদের বিশ্বকাপ নিশ্চিত করবে।

Previous Post

ভারতের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, প্রাণহানি ৯

Next Post

বিশেষ ফিচার ○ রজত জয়ন্তী ☼ সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস ● মিথুশিলাক মুরমু

Admin

Admin

Next Post
বিশেষ ফিচার ○ রজত জয়ন্তী ☼ সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস ● মিথুশিলাক মুরমু

বিশেষ ফিচার ○ রজত জয়ন্তী ☼ সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস ● মিথুশিলাক মুরমু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 3 4 4
Users Today : 78
Views Today : 92
Total views : 174645
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In